জাতীয় সড়কের ওপর চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা শাবকের - The News Lion

জাতীয় সড়কের ওপর চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা শাবকের




দি নিউজ লায়ন ;  জাতীয় সড়কের ওপর চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা শাবকের। জাতীয় সড়কে দ্রুত গতিতে গাড়ি চলাচলের ওপর ওপর আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বনদপ্তর। মামলা দায়ের করে বনদপ্তরে তদন্তে নামছে। গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নিকটবর্তী বন বিভাগের সুকনা রেঞ্জের মুতিয়াদাঁড়া পোখরং বিট ৫৫ নম্বর জাতীয় সড়কের ওপর।


 জানা গিয়েছে, সকাল ছটা নাগাদ ওই এলাকা দিয়ে পারাপার করছিল চিতা শাবকটি। সেসময় ওই রাস্তায় আসা একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে চিতটিকে। যার জেরে চিতাটি রাস্তার ওপর পড়ে যায়। স্থানিয়দের অনুমান এরপর দ্রুতগতিতে আসা ওই চার চাকা গাড়ির চালক চিতাটিকে চাকায় পিষ্ট করে চলে যায়। যার জেরে মৃত্যু ঘটে চিতাশাবকের। চিতা শাবকটির গলা ও ঘাড়ের অংশ চাকায় পিষ্ট হয়ে গিয়েছে। 


মৃত চিতা শাবকটির বয়স এক বছর। ওই চিতা শাবকটি পার্শ্ববর্তী মহানন্দা অভয়ারণ্যের বলে জানাচ্ছে কার্শিয়াং বনবিভাগের ডিএফও জিজু জৈইস্পার। তিনি বলেন গাড়িটি নিশ্চিতভাবেই স্পিড লিফিট না মেনে অত্যাধিক গতিতে ছিল যার জেরেই এই ঘটনা ঘটেছে।


 নইলে চিতা যথেষ্ট দ্রুত গতিতে রাস্তা পারাপার করে, এমন ঘটনা ঘটা সম্ভব নয়। বনদপ্তরের তরফে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। মালিক ও চালক কে বা কারা তা জানতে পারলেই তাদের গ্রেপ্তার করা হবে। এছাড়া বনদপ্তরও ঘটনার তদন্তে নামছে। 


সেসময় ওই এলাকা শুনশান থাকায় ঘটনার পর সহজেই পালিয়ে যেতে সক্ষম হয় গাড়িটি। অন্যদিকে পরবর্তীতে যাতে এমন ঘটনা ফের না ঘটে সেদিকে নজর রেখে ওই সমস্ত এলাকার বনকর্মীদের পেট্রোলিং বাড়ানো হচ্ছে। কার্শিয়াং বনবিভাগের বনাঞ্চল সংলগ্ন জাতীয় সড়ক গুলির ওপর কিছু জায়গায় অতিরিক্ত ব্যারিকেডও করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.